সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, দেখুন বাংলাদেশের অবস্থান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৪:০৫ পিএম
সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, দেখুন বাংলাদেশের অবস্থান

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রকাশ করা হয়েছে বিশ্বের সবচেয়ে সুখী দেখের তালিকায়। বরাবরের মতো এবারও এই তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ অনুযায়ী, টানা নবমবারের মতো প্রথম অবস্থানে রয়েছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকদের পারস্পরিক আস্থা, শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই ফিনল্যান্ডের এই ধারাবাহিক সাফল্যের মূল কারণ। একই সঙ্গে কম দুর্নীতি এবং সরকারের প্রতি মানুষের আস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রার ভারসাম্য ও প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ফিনিশদের সুখী থাকতে সহায়তা করে। 

তালিকায় বরাবরের মতোই দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। এরপর রয়েছে আইসল্যান্ড, সুইডেন ও নেদারল্যান্ডস। শীর্ষ দশে জায়গা করে নিয়েছে নরওয়ে, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, ইসরায়েল এবং কোস্টারিকাও।

অন্যদিকে ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বেকারত্বের হার তুলনামূলক বেশি হলেও তা ফিনল্যান্ডের সামগ্রিক সুখের সূচকে বড় প্রভাব ফেলেনি। বিশ্লেষকদের মতে, সুখ কেবল অর্থনৈতিক আয় দিয়ে নির্ধারিত হয় না; সামাজিক নিরাপত্তা ও মানসিক সুস্থতাও এখানে গুরুত্বপূর্ণ।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব এ প্রসঙ্গে বলেন, এই সাফল্যের পেছনে কোনো ‘গোপন সূত্র’ নেই। বরং একটি সমাজ যখন স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচারের মূল্যবোধকে গুরুত্ব দেয়, তখনই এমন ফল পাওয়া সম্ভব।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখনও তুলনামূলক নিচে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩০-এর ঘরে। অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও সামাজিক আস্থা, নিরাপত্তা এবং মানসিক সুস্থতার মতো ক্ষেত্রে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পিএস

Link copied!